,

ভারতে সেরামের কয়েকটি ফ্লোর পুড়ে ছাই, নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউটের ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পৃথিবীর সবচেয়ে বড় এই টিকা প্রস্তুতকারক কোম্পানির সিইও আদর পুনেওয়ালা টুইটারে জানিয়েছেন, ভবনের কয়েকটি ফ্লোর ধ্বংস হয়ে গেছে।

পুনের মেয়রকে উদ্ধৃত করে দেশটির বেসরকারি সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকল বাহিনীর কর্মকর্তারা চারজনকে জীবিত উদ্ধার করেন। এ সময় ভবনের ভেতর পাঁচজনের লাশ পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভবনে আগুন দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আকাশ।

আগুনের খবর ছড়িয়ে পড়তেই আদর পুনেওয়ালা টুইটারে প্রথমে জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে নিজেই আরেকটি টুইটে বলেন, ‘আমরা এই মুহূর্তে কিছু কষ্টের আপডেট পেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে কয়েক জন মারা গেছেন।’

প্রাথমিকভাবে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নির্মাণাধীন একটি ভবনে প্রথম আগুন লাগে। এখানে বিসিজি টিকা তৈরি হয়।

সংবাদমাধ্যমটি বলছে, করোনার টিকা অন্য ভবনে তৈরি হচ্ছে। তবে শঙ্কার বিষয় হচ্ছে, ভবনটির পাশের বিল্ডিংয়ে ওই টিকা প্রস্তুত করা হচ্ছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য