,

করোনায় বিয়ে, কনেপক্ষ অভিনব পদ্ধতিতে উপহার নিলেম

news-image

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে কিছু দিন আগেও জীবনযাত্রা স্থবির হয়ে ছিল। বর্তমানে ধীরে ধীরে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। সংক্রমণ পরিস্থিতির মধ্যে অনেকে বিয়ে করছেন।

এ পরিস্থিতিতে অনেকে স্বাস্থ্যবিধি অনেক শঙ্কায় থাকেন। অনেকে আবার ছোট পরিসরে বিয়ের আয়োজন করেন যাতে এই মহামারির মধ্যে করোনা সংক্রমিত হন। কিন্তু এবার ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ের এক কনে পক্ষ এমন এক অভিনব পদ্ধতি খুঁজে বের করেছেন, যাতে বিয়ের উপহারও পেয়ে যাবেন যেখানে স্বাস্থ্যবিধি ভাঙারও কোনো ভয় থাকবে না।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, মাদুরাইয়ের ওই পরিবার বিয়ের যে আমন্ত্রণপত্র পাঠিয়েছে তার সঙ্গে একটি কিউআর কোড দিয়ে দিয়েছেন। যেখানে স্ক্যান করে গুগল পে বা ফোন পের মতো অ্যাপ থেকে সরাসরি নগদ টাকা পাঠিয়ে দেয়া যাবে উপহার হিসেবে। ফলে স্বাস্থ্যবিধির কোনো নিয়ম না ভেঙেই সবারই উদ্দেশ্য সফল হয়ে যাবে।

তবে এমন ভাবার কোনো কারণ নেই, ওই পরিবার কাউকে বিয়ে বাড়িতে আমন্ত্রণ না জানিয়েই উপহার পাওয়ার চেষ্টা করছেন। এটা তাদের জন্য, যারা সশরীরে বিয়ে বাড়িতে আসতে পারবেন না। তারা চাইলে এই ভাবে উপহারের সঙ্গে দূর থেকে তাদের শুভকামনা পাঠিয়ে দিতে পারেন। এমনকি বিয়েবাড়িতে না এসে যাতে অনুষ্ঠানের মুহূর্তগুলো থেকে তারা বঞ্চিত না হন, তার জন্যও রয়েছে ব্যবস্থা। বিয়ের অনুষ্ঠান দেখার জন্য জুম অ্যাপে ব্যবস্থা করা হয়েছে।

কনের মা টিজে জয়ন্তী জানান, ইতিমধ্যেই ৩০ জন আমন্ত্রিত অতিথি কিউআর কোডের মাধ্যমে উপহারস্বরূপ টাকা পাঠিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের