,

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮

news-image

অনলাইন ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৩ জন। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকার জনবহুল স্থানে দুজন হামলাকারী এ ঘটনা ঘটিয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ।’

দেশটির সেনাবাহিনী বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধারণা করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলা চালিয়েছে।

ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রথম আত্মঘাতী হামলাকারী দ্রুত বাজারে প্রবেশ করে এবং জানায় সে অসুস্থ। এতে লোকজন তার আশেপাশে জড়ো হয়। এ সময় সে বোমার বিস্ফোরণ ঘটায়। লোকজন যখন হতাহতদের কাছে ছুটে যায় তখন দ্বিতীয় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য