,

সাড়ে ৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

news-image

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

বুধবার রাত ১২টার পর কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে দুঘর্টনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় ফেরিগুলো লোড নিয়ে উভয় ঘাট এলাকায় নোঙর করে বসে থাকতে বাধ্য হয়।

এ নৌরুটে দীর্ঘ সময় ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আরপাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। ফলে ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদের তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় কয়েকশ’ বাস কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমন জানান, কুয়াশা কমতে থাকলে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ নৌরুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে দুইটি ফেরি বিকল থাকায় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য