,

ট্রাম্পের ১৫ আদেশ বাতিল করলেন বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় ঐক্যের ডাক দিয়ে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন। আর প্রথম দিনেই ট্রাম্পের বিতর্কিত ১৫ পদক্ষেপ ও আদেশ বাতিল করেছেন জো বাইডেন। এদিন তিনি ১৫টি নির্বাহী আদেশ ও দুটি দাপ্তরিক নথিতে সই করেছেন।
স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে এসব আদেশে সই করেন বাইডেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওইসব নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে বাইডেন বুঝিয়ে দিলেন, ট্রাম্পের নীতি পাল্টে দিতে তিনি দেরি করতে রাজি নন।

এক টুইট বার্তায় জো বাইডেন বলেন, “সংকট মোকাবেলার ক্ষেত্রে অপচয় করার মতো কোনও সময় নেই”।

প্রেসিডেন্ট বাইডেন যে পনেরটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার প্রথমটিই ছিল করোনাভাইরাস মোকাবিলা বিষয়ে।
এর বাইরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন।
বাইডেন তার সই করা নির্বাহী আদেশে মার্কিনিদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেন। এছাড়া ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সেটি বাতিল করার জন্যও নির্বাহী আদেশে সই করেছেন বাইডেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য