,

প্রবাসী প্রেমিকের ফ্ল্যাটে উঠেছেন পপি!

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে নিয়ে বিয়ের গুঞ্জন উঠেছিলো। তবে সেটাকে তিনি গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন।

গত বছর ‘ভালোবাসার প্রজাপতি’ নামের একটি সিনেমায় অভিনয়ের পর অনেক দিন আড়ালে এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি অনুপস্থিত।

যে কারণে পপির বিয়ে নিয়ে ফের গুঞ্জন উঠেছে। ঢালিউড ইন্ডাস্ট্রির অনেকের ধারণা, গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন এই চিত্রনায়িকা।

জানা গেছে, রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়ে দিয়েছেন পপি। বর্তমানে থাকছেন কূটনৈতিক পাড়ার আশেপাশে। নাম প্রকাশ না করার শর্তে শোবিজের একজন জানান, বিয়ে হয়েছে কি-না জানি না। তবে পপি তার প্রবাসী ব্যবসায়ী প্রেমিকের দেয়া ফ্ল্যাটে থাকছেন।

তবে গুঞ্জনের এই বিষয়ে পপির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বছরের মাঝামাঝিতে নায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল পপির। যদিও বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পদার্পন করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য