,

জো বাইডেনকে চিঠি দিয়ে গেছেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন তিনি জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। সে কথাই রেখেছেন। শপথের আগে হোয়াইট হাউস ছেড়ে গেছেন তিনি। কিন্তু বিদায়ে বাইডেনকে একটি চিঠি লিখে গেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে লেখা একটি চিঠি রেখে গেছেন। খবর বিবিসির

ওই চিঠিতে কী লিখেছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প, তা সময় মতো বাইডেনই বলতে পারবেন।

গত ০৩ নভেম্বরের নির্বাচনের ফলাফল কখনওই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার সময় তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেও তিনি একবারের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেননি।

বিদায় ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হওয়া ছিল অনেক সম্মানের বিষয়। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আমি সবসময় আপনাদের জন্য লড়ব। এছাড়া কোনো না কোনো কাঠামোতে আমরা আবার ফিরে আসব।

বিদায়ী ভাষণে জো বাইডেন ও কমলা হ্যারিসের নাম উল্লেখ করেননি ট্রাম্প। তবে তাদের সাফল্য কামনা করেছেন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে।

শপথ বাক্য পাঠ করার পর ডেমোক্র্যাট নেতা জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আসন গ্রহণ করবেন এবং তার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে। যদিও শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর দিনভর আরও নানা আয়োজন চলতে থাকবে।

বাইডেনের শপথ বাক্য পাঠ করার ঠিক আগে কমলা হ্যারিস নিজের শপথ বাক্য পাঠ করে যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম আসন গ্রহণ করতে যাচ্ছেন তিনি।

খবরে বলা হয়েছে, দিনের মধ্যভাগে বাইডেন ও হ্যারিস শপথ বাক্য পাঠ করবেন। এরপর দিনের শেষ ভাগে হোয়াইট হাউসে যাবেন তিনি। আগামী চার বছরের জন্য সেটাই তার বাড়ি।

সাধারণত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তার আয়োজন থাকে। কিন্তু গত ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার পর এবার নিরাপত্তা আয়োজন আরও জোরদার করা হয়েছে। অভিষেকের আগেই পুরো নগরী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। নগরীর অনেক এলাকায় সর্বসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির সিক্রেট সার্ভিস অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। হাজার হাজার পুলিশের পাশপাশি ১৫ ‍হাজারের বেশি ন্যাশনাল গার্ড নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য