,

রাত ১১টায় শপথ নেবেন বাইডেন, নজিরবিহীন নিরাপত্তা

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট পদে শপথের পরই ট্রাম্পের বেশ কিছু সিদ্ধান্তের অবসান ঘটাতে পারেন জো বাইডেন। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শপথ নিতে চলেছেন জো বাইডেন। আর প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস।

ক্ষমতা হস্তান্তরের আগে ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই হামলা হয় বলে অভিযোগ ওঠে। এরই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে জঙ্গি হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। সব দিক খতিয়ে দেখে শপথ গ্রহণ অনুষ্ঠানে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

পঞ্চাশটি প্রদেশ থেকে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে। ক্যাপিটল হিল ও হোয়াইট হাউস চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল।
আমেরিকার প্রেসিডেন্ট পদের কার্যভার গ্রহণ করার পরই বাইডেন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে। এরমধ্যে অভিবাসী, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব স্বাস্থ্য সংগঠন নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সিদ্ধান্তের অবসান ঘটানো হতে পারে। সূত্র: বিবিসি

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য