,

‘ পৃথিবীতে বিরল এক দিনে ৬৬ হাজার গৃহহীনকে ঘর হস্তান্তর’

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুব হোসেন বলেছেন, ‘এক দিনে ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনা মূল্যে ঘর হস্তান্তরের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। এ ছাড়া ব্র্যাকের মাধ্যমে আরো তিন হাজার ৭১৫ গৃহহীন ও ভূমিহীন মানুষকে পুনর্বাসন করা হবে। এটি একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য’।

বুধবার দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে এসব বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘২৩ জানুয়ারি মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিনই ভূমিহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সে লক্ষ্যে সারা দেশের কিছু খাস জমি উদ্ধার করে দুই শতাংশ জমিতে দু’কক্ষ বিশিষ্ট, একটি বারান্দাসহ ঘর নির্মাণ করা হয়। এ প্রকল্পের আওতায় যারা ঘর পাবেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, পানিসহ সব সুযোগ-সুবিধা দেওয়া হবে’।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি বাস্তবায়ন করতে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধিশালী দেশের কাতারে নিয়ে যেতে চান। তার অংশ হিসেবে আগামী ২৩ জানুয়ারি আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে আমরা আরো একধাপ এগিয়ে যাব’।

মাহবুব হোসেন বলেন, ‘একটি ঘর শুধু একটি আশ্রয়স্থল নয়। একটি ঘর তাকে আত্মপ্রত্যয়ী করে তোলে এবং তার ম্যাধমে সে নিজের পায়ের দাঁড়ানোর অবলম্বন খুঁজে পায়’।

এ সময় আরো উপস্থিত ছিলেন আশ্রয়ণ প্রকল্পের উপপরিচালক উপসচিব জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান, সহকারী কমিশনার ভূমি আফিফা খাঁন, আশ্রয়ণ প্রকল্পের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য