,

সাকিবের রাজসিক ফেরার দিনে জয়ে শুরু বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন প্রবল দাপটে। এই অলরাউন্ডারের বোলিং ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজরে ব্যাটিং লাইনআপ। ম্যাচটা ছিল বাংলাদেশেরও ফেরার। সাকিবের রাজসিক প্রত্যাবর্তনের দিনে করোনা বিরতি কাটিয়ে ক্রিকেটে বাংলাদেশের সেই ফেরাটাও হলো রঙিন এক জয়ে।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। বোলিংয়ে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাট হাতে ১৯ রান করেছেন সাকিব।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল লো-স্কোরিং। বাংলাদেশ ১২৩ রানের লক্ষ্য ছুঁয়েছে ৩৩.৫ ওভারেই।

টস হেরে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা ৩২.২ ওভারে গুটিয়ে যায় ১২২ রানে। সাকিব ৭.২ ওভার বল করে মাত্র ৮ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। উজ্জ্বল ছিলেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। ৬ ওভার বল করে যিনি ২৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। তাতেই তারুণ নির্ভর ক্যারিবীয়দের ব্যাটিং ডানা মেলতে পারেনি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক