,

শের-ই-বাংলায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবির ঘোষণা এসেছির আগের দিনই। ম্যাচের আগে দেখা গেল বাস্তবায়ন। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে শুরুর আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাল দুই দল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে দুই দলের ক্রিকেটার, কর্মকর্তা ও ম্যাচ অফিসিয়ালরা হাঁটু গেড়ে বসে ও এক হাত তুলে একাত্মতা জানান বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সঙ্গে।

গত মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদ বিরোধী যে আন্দোলন-প্রতিবাদ শুরু হয়, সেটির ঢেউ ক্রীড়াঙ্গনকেও স্পর্শ করে প্রবলভাবে। বিশেষ করে ক্রিকেটে ‘ব্ল্যাক লাইভন ম্যাটার’ আন্দোলন নিয়ে দারুণ সোচ্চার ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ দল তো বটেই, নানা সময়ে মাঠে নানাভাবে এই একাত্মতা প্রকাশ করেছে ইংল্যান্ড, নিউ জিল্যান্ডের মতো অন্যান্য দলও। সেখানে এবার সামিল হলো বাংলাদেশও।

মাঠে হাঁটু গেড়ে বসে নীরবতা পালন, জার্সিতে লোগো, কালো ফিতা বাঁধা, এরকম নানা পথে আন্দোলনে সমর্থন জানিয়েছে দলগুলি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক