,

বৃষ্টির পর আরও বাড়বে শীত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ছয় বিভাগে আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির এই প্রবণতা আজ ও কাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থাকবে এবং অতি সামান্য বৃষ্টি বা ছিঁটেফোটা আকারে থাকবে। পরশু শুক্রবার (২২ জানুয়ারি) থেকে তাপমাত্রা আরও কমে যাবে বা শীতের অনুভূতি বাড়বে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জাগো নিউজকে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আজ ও কাল থাকবে এবং অতি সামান্য বৃষ্টি বা ছিঁটেফোটা বৃষ্টি হতে পারে। তারপর আর থাকবে না। বৃষ্টি কেটে গেলে পরশু থেকে তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে মৃদু ধরনের শৈত্য প্রবাহ শুরু হবে। পরে কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস নেমে যাবে।’

এ আবহাওয়াবিদ বলেন, ‘গত রাতে একটু বৃষ্টি হয়েছে। আজকে দিনের বেলায়ও হলো। এখন রাতের তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। তাপমাত্রা তুলনামূলক ঠাণ্ডাই।’

এখন তাপমাত্রা শৈত্যপ্রবাহের ওপরে থাকলেও শীতের অনুভূতি বা শীত বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

আবুল কালাম মল্লিক বলেন, ‘শীত বাড়ছেই। কেবল শৈত্যপ্রবাহ হলেই শীত বাড়ে এমন নয়। এমনও আছে শৈত্যপ্রবাহ আছে, কিন্তু শীতের অনুভূতি কম হয়। এটা অনেকগুলো নিয়ামকের ওপর নির্ভরশীল। বায়ু প্রবাহের গতি, কুয়াশা কতখানি দীর্ঘস্থায়ী, বাতাস কোন দিক থেকে প্রবাহিত হয়- এরকম অনেকগুলো ফ্যাক্টরের ওপর শীতের অনুভূতি নির্ভরশীল।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য