,

ঈদে মুক্তি পাবে সালমানের সিনেমা

news-image

বিনোদন ডেস্ক : ঈদ হবে আর বলিউড ভাইজান সালমান খানের সিনেমা মুক্তি পাবে না, এমনটা হলে যেন বলিউডপ্রেমীদের ঈদ পূর্ণতা পায় না। আসছে ঈদে সেই পূর্ণতা দিতে আসছেন এ সুপারস্টার। নিজেই সেই খবর জানিয়েছেন সালমান খান।

ইনস্টাগ্রামে এক বিবৃতিতে সালমান খান নিশ্চিত করেছেন, ২০২১ সালের ঈদে মুক্তি পাচ্ছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’।

গেল বছরের অক্টোবরে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, সিনেমাটির একটি গান ও কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং বাকি ছিল। খুব দ্রুতই ১৫ দিনের লটের শুটিংয়ে সিনেমার দৃশ্যধারণ শেষ হবে।

সালমান খান ফিল্মস, সোহেল খান প্রোডাকশনস এবং রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। ২০১৯ সালের অক্টোবরে পোস্টার মুক্তির মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। গেল বছরের ঈদে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এ ছাড়া সিনেমাটিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, জরিনা ওয়াহাব, রণদীপ হুদাসহ অনেককে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য