,

সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার মেয়াদকালের সর্বনিম্ন জনসমর্থন নিয়ে এ সপ্তাহে হোয়াইট হাউস ত্যাগ করতে যাচ্ছেন।

মাত্র ৩৪ শতাংশ আমেরিকান নাগরিকের সমর্থন নিয়ে তিনি তার দায়িত্ব শেষ করছেন।

সোমবার গ্যালাপের একটি জরিপে এ কথা বলা হয়। খবর: এএফপি।

ওই জরিপ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রথম মেয়াদকালে তার গড় জন সমর্থন ছিল ৪১ শতাংশ।

এ জরিপ গ্রুপের সংগ্রহে থাকা উপাত্ত অনুযায়ী, এ সমর্থন তার পূর্বসূরি যেকোনো প্রেসিডেন্টের চেয়ে চার পয়েন্ট কম।

আগের জরিপে ট্রাম্পের শাসনের প্রতি ৩৫ শতাংশ মার্কিন নাগরিককে সমর্থন জানাতে দেখা গিয়েছিল।

এর আগে ২০১৭ সালে ভার্জিনিয়ার শার্লোটাসভিলে শ্বেতাঙ্গ উগ্রবাদীদের একটি সহিংস সমাবেশের ঘটনার ব্যাপারে ট্রাম্প নিন্দা জানাতে ব্যর্থ হওয়ার পর তার জনসমর্থনে ধস নামে।

ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদকালের সর্বশেষ জরিপ চালানো হয় গত ৪ থেকে ১১ জানুয়ারি। এ জরিপে মার্কিন নির্বাচনে জো বাইডেনের বিজয়ের ফলাফল উল্টে দিতে ট্রাম্পের সমর্থকদের চেষ্টার অংশ হিসেবে মার্কিন ক্যাপিটল ভবনে হামলার নেতিবাচক প্রতিফলন দেখা যায়।

প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিজয় ট্রাম্প প্রথম থেকেই প্রত্যাখ্যান করে আসছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য