,

ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে যে কারণে প্রেম করছেন তাপসী

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোরের প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। যদিও এ বিষয়ে খুব একটা কথা বলেন না এই অভিনেত্রী। তবে কিছুদিন আগে মালদ্বীপে বেড়াতে গিয়ে দুজনের একসঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে প্রেম ও বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তাপসী পান্নু। ‘পিংক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমি এই কারণেই ইন্ডাস্ট্রির কারো সঙ্গে প্রেম করতে চাইনি। কারণ আমার ব্যক্তিগত ও পেশাগত জীবন আলাদা রাখতে চাই। যারা আমার খুব কাছের শুধুমাত্র তাদের জন্মদিন ছবি পোস্ট করি, ম্যাথিয়াসের বেলাতেও তাই। সে আমার ঘনিষ্ঠ সার্কেলের একজন।’

বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে তাপসী বলেন, ‘যখন বিয়ে করব সিনেমায় অভিনয়ের গতি কিছুটা কমিয়ে ফেলব। পাঁচ-ছয়টার পরিবর্তে বছরে দুই-তিন সিনেমায় অভিনয় করব। সেই সময় ব্যক্তিগত জীবনের জন্য কিছুটা সময় বের করতে পারব।’

বর্তমানে তাপসীর ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘সাবাশ মিতু’, ‘রাশমি রকেট’, ‘লুপ লাপেটা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য