,

এবার মাইকেল জ্যাকসন রূপে হিরো আলম

news-image

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান গেয়ে আলোচনার জন্ম দেন হিরো আলম। এবার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছেন মাইকেল জ্যাকসন অবতারে হাজির হয়ে। মঙ্গলবার বিকেলে প্রকাশিত একটি গানের মিউজিক ভিডিওতে হিরো আলমকে এই চেহারায় দেখা যাবে। মিউজিক ভিডিও প্রকাশের আগে নিজের ইউটিউব চ্যানেলে শুটিং দৃশ্য প্রকাশ করেছেন। এই মিউজিকি ভিডিওর অন্তরালের গানটিও হিরো আলম নিজেই গেয়েছেন সঙ্গে গেয়েছেন রুমি।

হিরো আলম বললেন, নতুন নতুন পরিকল্পনা করেই কাজ করি। নতুন পরিকল্পনার অংশই এটি। আমার মনে হয় কালা মাইকেল জ্যাকসন গানটির ভিডিও মানুষের ভালো লাগবে। আমি তো সব মানুষের জন্য গান বা ভিডিও করি না। প্রত্যেকের একটি ভক্তশ্রেণী রয়েছে। আমারও একটি ভক্তশ্রেণী রয়েছে যারা আমার গান দেখে শোনে, শোনে। আমি তাদের জন্যই কাজ করি। আমি মনে করি আমার কাজ সবার দেখার দরকার নেই, সবার শোনার দরকার নেই। যারা আমার শ্রেণীভক্ত তারাই শুনবে, দেখবে। আমি তাদের জন্যই কাজ করি।

শখের বসে গান গাওয়া উল্লেখ করে হিরো আলম বলেন, নিজের শখের বসে গান করেছি। এখন স্টেজ প্রোগ্রামে গান করব। দেশের বিভিন্ন জায়গায় যেসব কনসার্টে যাই। সেসব জায়গায় আমি মানুষের জন্য গান করবো।

সম্প্রতি তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন গান গেয়ে। নেটিজেনরা কখনো তির্যক মন্তব্যে বিদ্ধ করেছেন তাকে, কখনো বা একহাত নিয়েছেন। আবার মামলাও খেয়েছেন, তাতে তার কোনো কিছু যায় আসে না। তিনি ‘নিজের মতো চলো’ নীতিতে অটল। প্রথম গান গেয়ে সমালোচনার বন্যাকে উপেক্ষা করে একে একে ১০টি গান গেয়ে ফেলেছেন। এবার মিউজিক ভিডিওসহ সামনে আসছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য