,

বাণিজ্য মেলা ১৭ মার্চ শুরু হচ্ছে না

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ মার্চ শুরু হচ্ছে না ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার মেলা না হওয়ার সম্ভাবনাই বেশি। এ সংক্রান্ত আবেদনের অনুমোদন দেননি প্রধানমন্ত্রী।

মঙ্গলবার একাধিক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, করোনা মহামারির কারণে বছরের শুরুর পরিবর্তে ১৭ মার্চ আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের প্রস্তুতি নিয়ে কাজ এগোতে থাকে কর্তৃপক্ষ। সে অনুযায়ী সব প্রস্তুতিও এগিয়ে নেয়া হয়। গতকাল সোমবার জাতীয় দৈনিকে মেলার প্যাভিলিয়ন/রেস্টুরেন্ট/স্টলের স্পেস বরাদ্দের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তিও দেয় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

তবে মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়। তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার অনুমোদন দেননি। তাই মেলা হচ্ছে না।

এদিকে, আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২১ হচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, ‘আপাতত হচ্ছে না বা না হওয়ার সম্ভাবনাই বেশি; এতটুকু বলা যায়। বুধবার সব ক্লিয়ার করে বলা যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য