,

নোয়াখালীতে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও নোয়াখালীর মানুষকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনের রূপালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এ সময় এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন তারা।

বিক্ষোভ-মিছিল শেষে প্রতিবাদ সভা করেন নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদুর রহমান তুহিন, মাহমুদুর রশিদ মঞ্জু, চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন মুন্না প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য