,

গুজরাটে ট্রাকচাপায় ১৫ শ্রমিক নিহত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটের সুরাতে ট্রাকের চাপায় ১৫ শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ফুটপাতে তারা ঘুমিয়ে ছিলেন।

মঙ্গলবার ভোরে সুরাত শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কোসাম্বা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির

সুরাতের কমরেজ বিভাগের উপ-পুলিশ সুপারসিএম জাদেজা জানান, একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের পরে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। সেখানে শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। এসময় তাদের ওপর দিয়ে একটি ট্রাক চলে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত আটজনকে। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় সাহায্য কোষ থেকে মৃতদের পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য