,

শেখ হাসিনা চরিত্র থেকে বাদ হিমি

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা নির্মাণ করতে চলছে। এই বায়োপিক তৈরির জন্য পরিচালক হিসেবে বায়োপিক মাস্টার খ্যাত নির্মাতা মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নেয়া হয়েছে।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক এ চলচ্চিত্রের নাম ‘বঙ্গবন্ধু’। এখানে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা ছিলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল সুমাইয়া হিমির। তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষিত ‘বঙ্গবন্ধু’ সিনেমার শিল্পী তালিকাতেও তার নাম ছিলো (জান্নাতুল সুমাইয়া)।

এবার জানা গেল, হিমির পরিবর্তে শেখ হাসিনার চরিত্রে নতুন কেউ আসছেন।

বিষয়টি নিজেই জানিয়েছেন হিমি। তিনি ১৭ জানুয়ারি দিবাগত রাতে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করে লিখেছেন, ‘খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি আর বঙ্গবন্ধুর বায়োপিক প্রজেক্টের সঙ্গে সংযুক্ত নেই। অডিশন দেয়ার পরে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বেলার চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচিত হয়েছিলাম। এত বড় একটি চরিত্রে অভিনয় করা সকল অভিনেত্রীরই স্বপ্ন। স্বপ্ন যে এক মুহূর্তের মধ্যে ধুলিস্যাৎ হয়ে যাবে সেটা অকল্পনীয় ছিল।’

হিমির পরিবর্তে এ চরিত্রে কাকে নেয়া হবে সেটি এখনো নিশ্চিত নয়।

এ বিষয়ে জানতে চাইলে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী বলেন, ‘আমি ২০২০ সালের নভেম্বর থেকে এ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। তখন থেকে এখন পর্যন্ত আমি হিমির নামটা দেখিনি। তাই তাকে বাদ দেয়া হয়েছে বলাটা কতটুকু যৌক্তিক হবে আমি জানি না। এ বিষয়ে আমি কিছু বলতেও পারছি না। যারা শুরু থেকে ছিলেন বিষয়টির সঙ্গে এবং হিমির সঙ্গে যারা কথা বলেছেন তারা এ বিষয়ে ভালো বলতে পারবেন।’

এদিকে ২৫ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে ছবির প্রথম লটের শুটিং শুরু হবে বলে জানা গেছে। এতে অংশ নিতে ১৯ জানুয়ারি ছবির বেশ কয়েকজন শিল্পী মুম্বাইয়ে যাবেন। সব কাজ শেষ করে চলতি বছরেই ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য