,

ইশরাক হোসেনকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় ঢাকা দক্ষিণ সিটির বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনের খালাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। পাশাপাশি তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

পরে আইনজীবী খুরশিদ আলম খান জানান, দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করে ইশরাক হোসেনকে যে আদালত খালাস দিয়েছেন সে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আত্মসমর্পণের পর ইশরাককে জামিন দিতেও হাইকোর্ট সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিয়েছেন।

গত বছরের ২৩ নভেম্বর ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত ২০১০ সালে করা দুদকের মামলা থেকে ইশরাককে খালাস দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেনের নিজের এবং তার ওপর নির্ভরশীলদের সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ দেয় দুদক। ওই বছরের ৪ সেপ্টেম্বর দুদকের কনস্টেবল তালেব নোটিশটি জারি করতে ইশরাকের বাসভবনে যান। তবে তখন সেখানে উপস্থিত ছিলেন না তিনি।

পরে চার জন সাক্ষীর সামনে বাসভবনের নিচ তলায় প্রবেশপথের দেয়ালে স্কচটেপ দিয়ে নোটিশটি ঝুলিয়ে দেওয়া হয়। তবে দুদকের দেওয়া সাত কার্যদিবসের মধ্যে ইশরাক হোসেন সম্পদের হিসাব জমা দেননি। পরে ২০১০ সালের ২৯ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক সামছুল আলম। তদন্ত শেষে ইশরাকের বিরুদ্ধে ২০১৮ সালের ৬ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা (দুদকের উপ-পরিচালক) জাহাঙ্গীর হোসেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের