,

নিক্সন চৌধুরীকে কড়া জবাব কাদের মির্জার (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদন : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেছেন, ‘নিক্সন চৌধুরী বলেন, আমি পাগল। আমি না কি তার কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করছি। আমিতো আমার কর্মকাণ্ড দিয়ে ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছি। শেখ পরিবারের লোক এমপি নিক্সন চৌধুরীর মুখে এসব কথা মানায় না। নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করছেন। এরা কী করে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার হয়?’

সোমবার বিকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দের সঙ্গে নির্বাচনোত্তর কুশল বিনিময় অনুষ্ঠানে এসব প্রশ্ন তোলেন কাদের মির্জা।

তিনি বলেন, সে কোন ধরনের লোক। আসলে তার মুখ থেকে এ ধরনের কথাগুলো মানায় না। তিনি শেখ ফজলুল হক মনির ভাগিনা এবং নুরে আলম চৌধুরী শিমুলের ছোট ভাই। স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছেন। আমি পাগল এ কথাটা বলেছিল ফারুক খান ভোটের আগে। আমি পাগল না কি পৌরসভা নির্বাচনের পর তা প্রমাণিত হয়েছে।

এর আগে রোববার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন আবদুল কাদের মির্জাকে ‘পাগল’ আখ্যায়িত করে পাবনায় পাঠানোর কথা বলেন।

বক্তব্যে তিনি দাবি করেন, কাদের মির্জাকে তিনি চিনতেনও না। একদিন মোবাইল বের করে তিনি দেখতে পারেন কাদের মির্জা তাকে গালাগালি করছেন। এ সময় তিনি কাদের মির্জাকে পাবনায় রেখে আসার জন্য সরকারকে অনুরোধ করেন।

নিক্সন বলেন, পাগলারেও আমি চিনি না, জীবনে দেহি নাই, জীবনে যাই নাই নোয়াখালী। আরে মিয়া নেতা হইতে চান? পরিচিতি চান? পাগলামি কইরা নেতা হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে পাগলা, আমি আপনারে কিছু কইছি কিনা? সরকারের উচিত এই সব পাগল যথা শিগগিরই পাবনায় পাঠানো। না হলে গণধোলাই এমন খাবে যে চেহারা চেনা যাবে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য