শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটে হেরে পানিতে ডুব দিয়ে কান ধরে তওবা প্রার্থীর

news-image

মেহেরপুর প্রতিনিধি : ‘জীবনে আর কখনও ভোট করবেন না’ বলে কান ধরে উঠবস করলেন মোকলেছুর রহমান নামের এক ব্যক্তি। তিনি মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয় বরণ করেছেন।

বাড়ির পাশের খালের পানিতে কান ধরে উঠবস করে তিনি এ শপথ করেন। যার ৫২ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, শীতের সকালে ঠাণ্ডা পানিতে কান ধরে পানিতে ডুব দিচ্ছেন মোকলেছুর রহমান।

এ সময় তিনি বলছেন, ‘আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত কমিশনার ভোট আর করবো না, করবো না, করবো না।’ এসময় তিনি ঠাণ্ডা পানিতে সাতটি ডুব দিয়ে আর কখনও ভোট না করার প্রতিজ্ঞা করেন।

এ প্রসঙ্গে পরাজিত প্রার্থী মোকলেছুর রহমান বলেন, সবাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত দেখলাম টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে। ভোটের আগের দিন দুপুরবেলা পর্যন্ত আমার ভোট ছিল। দুপুরের পর বিক্রি হয়ে আমার ভোট আর নেই। দেখছি হাজারের নোট সবার পকেটে পকেটে চলে গেল আর আমার ভোট উল্টে গেল। এতে মানুষের মনোভাব আমি বুঝতে পেরে আমি ভোট না করার তওবা করলাম। বুঝলাম ভালো লোকের জন্য ভোট না।

এদিকে মোকলেছুর রহমানের ভাইরাল ভিডিও নিয়ে এখন এলাকার নানা আলোচনা সমালোচনা চলছে।

প্রসঙ্গত, ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ফাইল ক্যাবিনেট প্রতীকে নাছির উদ্দীন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বর্তমান কাউন্সিলর নবীর উদ্দীন (ডালিম) ৩১৭ ভোট, রবিউল ইসলাম (গাজর) ২৬৩ ভোট, মোকলেছুর রহমান (টেবিল ল্যাম্প) ১২৫ ভোট, আজির উদ্দীন (স্ক্রু ড্রাইভার) ৯৫ ভোট ও মনিরুজ্জামান (পানির বোতল) ৮৬ ভোট পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা