,

নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশে নাসিরনগর শাখার উদ্যোগে আজ সোমবার দিনব্যাপী স্থানীয় জামিয়া মাদানীয়া মাদ্রাসার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নেন। উপজেলা শাখার সভাপতি ও উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মূফতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেদোয়ান আহমেদের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের জেলা সেক্রেটারী হাফেজ মোবারক হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন বিচারক হাফেজ মাওলানা এমদাদ উল্ল্যাহ,হাফেজ হোসাইন আহমেদ,মাওলানা মাজাহারুল হক কাসেমী,মূফতি আবুল খায়ের মিসবাহ,মাওলানা ফখরুল ইসলাম। প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা,১০ পারা,২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ১০৮ জন প্রতিযোগীর অংশগ্রহনে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বিচারদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়। এসময় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধিগন,ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য