বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিফাত হত্যার সাজাপ্রাপ্ত ৩ আসামির জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক ৩ আসামিকে শিশু আইনে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার সকালে হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ২৭ অক্টোবর রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা করেন বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। রায়ে ৬ আসামিকে ১০ বছর করে, ৪ আসামিকে ৫ বছর করে এবং ১ আসামিকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। বাকি ৩ আসামিকে খালাস দেন আদালত।

গত ৩০ সেপ্টেম্বর এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনা জেলা দায়রা ও জজ মো. আছাদুজ্জামান। ১০ আসামির মধ্যে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকাসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় পরদিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি ছিলেন এ মামলার প্রধান সাক্ষী।

এ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড ওই বছরের ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। ১ সেপ্টেম্বর মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুভাগে বিভক্ত করে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

সরকার প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে চায় : মির্জা ফখরুল

ডিসিরা চান সাংবাদিকতার জন্য নীতিমালা, তথ্য মন্ত্রণালয় ভাবছে

প্রধানমন্ত্রী থামালেন নিজের কনভয়, অ্যাম্বুলেন্সের পথ নিশ্চিত করলেন

প্রধানমন্ত্রী চাঁদপুর ও ফেনী জেলা সফরে যাচ্ছেন

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন, কেউ আহত হননি

বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ মির্জা ফখরুলের

কংগ্রেস সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

নুসরাত তাবাসসুম শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে

গরুর হাটে চাঁদাবাজি হবে না, কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সুনামগঞ্জে বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

দুপুরের মধ্যে ৫ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ের সতর্কতা

আজও ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ