,

ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা টাকা নিয়ে ধস্তাধস্তি অভিযোগ, চাচাতো ভাইয়ের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জরিমানার টাকা চাচাতো ভাইয়ের ধস্তাধস্তির সময় হোসেন মিয়া (৫০) নামের আরেক চাচাতো মৃত্যু হয়েছে।
রোববার বিকেল উপজেলার পানিশ্বর ইউনিয়নের এ ঘটনা ঘটে। হোসেন মিয়া একই এলাকার শোলাবাড়ি গ্রামের মৃত হাজী লাল মিয়ার ছেলে। তিনি এলাকায় সালিশকারক হিসেবে পরিচিত ছিল।
নিহতের পরিবার ও স্হানীয় সূএে জানা যায়, গত বুধবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শোলাবাড়ির কুলির বাড়ির ছেলেদের সাথে (তাদের)এজামতের বাড়ির ছেলেদের ঝগড়া হয়। পরে স্থানীয়  সালিসিতে এজামতের বাড়ির  জরিমানা হয়। বিকেলে হোসেন জরিমানার টাকা চাওয়ায় মৃত ফালু মিয়ার ছেলে দুলাল ও মনির তার উঠানে গিয়ে ধস্তাধস্তি করে বুকে কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে হোসেন উঠানে পড়ে গিয়ে মৃত্যুবরন করেন।
পরে হোসেনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের অন্যান্য সদস্যরা।  কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হোসেনের মৃত্যু হয়েছে।
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম  বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রক্রিয়াধীন রয়েছে । ময়নাতদন্ত রির্পোট মৃত্যুর আসল কারন জানা যাবে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য