,

কমলা হ্যারিসের স্বামী মার্কিন ইতিহাসে প্রথম যে উপাধি পেতে যাচ্ছেন

news-image

অনলাইন ডেস্ক : আসছে ২০ জানুয়ারি শপথ নেবেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রসিডেন্ট কমলা হ্যারিস।

এই শপথের পর থেকেই টুইটারে সরকারিভাবে আমেরিকার ‘সেকেন্ড জেন্টলম্যান’ উপাধি পেতে যাচ্ছেন কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ, যা মার্কিন ইতিহাসে প্রথম।

কমলা আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে এই ইতিহাস তৈরি করেছেন। এবার তার স্বামীও ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়।
কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ পেশায় আইনজীবী। প্রথমবারের জন্য একটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট পেতে চলেছেন তিনি।

এখন পর্যন্ত এমহফের নতুন টুইটার অ্যাকাউন্টে চার লাখ ৮০ হাজার ফলোয়ার আছে। ভবিষ্যতে সেই সংখ্যাটা আরও দ্রুত বাড়বে বলেই মনে করা হচ্ছে।

একটি মাইক্রোব্লগিং সাইট চালান এমহফ। সেখানে তার পরিচয়ে লেখা, ‘ভবিষ্যতের সেকেন্ড জেন্টলম্যান, দায়িত্ববান পিতা ও আমেরিকার ভাইস প্রেসিডেন্টের গর্বিত স্বামী।’ সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য