,

যুক্তরাষ্ট্রের শহরে শহরে সশস্ত্র বিক্ষোভ ট্রাম্প সমর্থকদের

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভ করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।

রোববার রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র প্রতিবাদের ডাক দিয়েছিলেন ট্রাম্পের কট্টর সমর্থকরা। এ নিয়ে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

টেক্সাস, ওরেগান, মিশিগান, ওহাইওসহ বিভিন্ন অঙ্গরাজ্যের আইন পরিষদগুলোর সামনে বিক্ষোভ হয়।

আগামী বুধবার বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে রোববার দেশজুড়ে সশস্ত্র বিক্ষোভ হতে পারে বলে এফবিআই সতর্ক করেছিল।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজার ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে। অসংখ্য চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কড়া নিরাপত্তার মধ্যেই স্থানীয় রোববার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত সমাবেশ করেছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। তারা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নগরীতে সশস্ত্র মহড়া দিয়েছে।

এদিকে টুইটার, ফেসবুকসহ প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত নীরব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য