,

পাটুরিয়া-দৌলতদিয়ায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : ১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে কুয়াশার মাত্রা কমে এলে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত ১২টার দিকে অস্বাভাবিক ঘন কুয়াশা পড়তে থাকলে নিকটতম বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না। এ কারণে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

সোমবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পয়েন্টে শত শত যানবাহন সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। মাঝ পদ্মায় আটকে পড়ে ছয় ফেরি গন্তব্যে উদ্দেশে রওনা হয় বলে জানান ওই বিআইডব্লিউটিসির কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য