,

আখাউড়ায় পৌর নির্বাচনে ৫৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে মোট ৫৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
এর মধ্যে মেয়র প্রার্থী রয়েছেন ছয়জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন আব্দু, স্বতন্ত্র প্রার্থ নুরুল হক ভূইয়া, মোহাম্মদ আলী ভূইয়া, মোবারক হোসেন রতন ও শফিকুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ছয় মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ ও নারী ১৪ হাজার ৬৭৯।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য