,

আমদানি শুল্ক কমল সিদ্ধ চালের

news-image

নিজস্ব প্রতিবেদক : চালের বাজার নিয়ন্ত্রণে এবার সিদ্ধ চালের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। সেই সঙ্গে এ চাল আমদানির রেগুলেটরি তুলে নেয়া হয়েছে। এর আগে হাস্ক ও ভাঙা চালের আমদানি শুল্ক কমিয়েছিল সরকার।

রোববার অর্থ মন্ত্রণালয় থেকে সিদ্ধ চালের আমদানি শুল্ক কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাস্ক, সিদ্ধ (বাসমতি ও অটোমেটিক চাল বাদে) এবং ভাঙা চাল আমদানির ক্ষেত্রে আমদনি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

এর আগে ৭ জানুয়ারি হাস্ক ও ভাঙা চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। সেই সঙ্গে চাল আমদানির রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি দেয়া হয়।

রোববারের প্রজ্ঞাপনের মাধ্যমে গত ৭ জানুয়ারির প্রজ্ঞাপন রহিত করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রজ্ঞাপনের আওতায় রেয়াতি হারে চাল আমদানির আগে প্রতি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই প্রজ্ঞাপন বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

৭ জানুয়ারির প্রজ্ঞাপনেও এ শর্ত রাখা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে শুধু সিদ্ধ (বাসমতি ও অটোমেটিক চাল বাদে) চাল আমদানির শুল্ক কমানোর তথ্য অতিরিক্ত যুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য