,

‘ফিরে দেখা’য় নিরবের নায়িকা স্পর্শিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১৯-২০২০ সালে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘ফিরে দেখা’র শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মার্চের ১ তারিখ থেকে। এই সিনেমার মধ্য দিয়ে প্রায় ১৫ বছর পর সিনেমায় ফিরছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। অভিনয়ের পাশপাশি ছবিটি পরিচালনাও করবেন তিনি।

মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে নির্মিতব্য এই ছবির নায়ক হিসেবে রয়েছেন নিরব। এবার জানা গেলো, ছবিতে নিরবের নায়িকা হচ্ছেন ‘নবাব এলএলবি’ খ্যাত অর্চিতা স্পর্শিয়া। প্রথমবারের মত জুটি বাঁধছেন তারা। শনিবার সন্ধ্যায় চিত্রনায়িকা রোজিনার বাসায় ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন এই নায়িকা।

ছবিটি নিয়ে উচ্ছ্বসিত স্পর্শিয়া বলেন, এটি আমার জন্য অনেক ভালো লাগার একটি বিষয়। একে তো অনুদানের সিনেমা, তার উপর মুক্তিযুদ্ধের গল্পে। সবকিছুই আমার জন্য প্রথম। নিরবের সঙ্গেও আমার প্রথম কাজ। শুধু তাই নয়, আমি অনেক সৌভাগ্যবান যে, ছোটবেলায় যাদের সিনেমা দেখতাম এবার তাদের সঙ্গে কাজ করতে যাচ্ছি। রোজিনা আপা ও ইলিয়াস কাঞ্চন ভাইয়ের প্রচুর ছবি দেখতাম। এবার তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা সত্যি আমার জন্য আনন্দের। আশা করছি সব প্রথমের সবকিছুই ভালো হবে।

‘আব্বাস’ খ্যাত নায়ক নিরব বলেন, ‘ছবিটির কাহিনি মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে, যার কারণে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এর আগে নায়ক রাজ রাজ্জাক স্যারের পরিচালনায় কাজ করেছি, এবার রোজিনা আপার পরিচালনায় কাজ করতে পারাটাও আমার জন্য বেশ আনন্দের। সবকিছু মিলিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছবিটি নিয়ে। মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করতে পারাটা আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণার হয়ে থাকবে। আর স্পর্শিয়া ভীষণ মিষ্টি মেয়ে। তার সঙ্গে নতুন করে একটা জুটি হচ্ছে। দর্শক নতুন কিছু পাবে।’

মার্চের শুরুতেই রোজিনার নানাবাড়ি গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রাম থেকে ছবিটির শুটিং শুরু হবে। এই ছবির মাধ্যমে প্রথমবার সিনেমা নির্মাণ করছেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকা। এতে আরও অভিনয় করবেন ইলিয়াস কাঞ্চন, বড়দা মিঠু, মারুফ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য