,

বন্ধুদের দিয়ে স্ত্রীকে ‘গণধর্ষণ’ করালেন স্বামী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে বন্ধুদের দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার দুপুরে ভুক্তভোগী নারী খিলগাঁও থানায় স্বামীসহ ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

জানা গেছে, অভিযুক্ত ওই স্বামীর নাম আয়উব আলী (৬৫)। পারিবারিক কলহ মেটানোর কথা বলে গত মঙ্গলবার (১২ জানুয়ারি) তিনি তার স্ত্রীকে খিলগাঁওয়ে বন্ধুর বাসায় ডেকে নেন। সেখানে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগ সূত্রে জানা গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফারুকুল আলম।।

ফারুকুল আলম বলেন, ‘আজ রোববার দুপুরে ভুক্তভোগী নারী থানায় এসে ধর্ষণ মামলা করেছেন। ধর্ষণের ঘটনার পর ঢাকা মেডিকেলের ওয়ানস্টাফ ক্রাইসিস সেন্টারে যান ওই নারী ও তার স্বজনেরা। সেখানে বাসার ঠিকানা না থাকায় আমাদেরকে হাসপাতাল থেকে কিছু জানানো হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘পূর্বের কোনো একটি মামলার মীমাংসা করার কথা বলে ওই নারীকে তার স্বামী ডেমরা এলাকা ডেকে নেয়। এরপর তার এক বন্ধুর বাসায় নিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী।’

ভুক্তভোগী নারীর খালাত ভাই জানান, তার বোন আয়উব আলীর দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে গত এক মাস ধরে রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসায় তার বোন আলাদা থাকছিল।

তিনি আরও জানান, গত ১২ জানুয়ারি দুপুর ২টার দিকে আয়উব পরিবারিক কলহ মেটানোর কথা বলে তার বোনকে খিলগাঁও থানাধীন সিপায় পাড়া ট্যাম্পু স্ট্যান্ডের পাশে কালুন নামের এক বন্ধুর বাসায় নেয়। সেখানে নিয়ে কিছু বুঝে ওঠার আগেই আয়উব তার পাঁচ বন্ধুকে দিয়ে পালাক্রমে ধর্ষণ করায়। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য