,

সুদানে জাতিগত সহিংসতা, নিহত ৪৮

news-image

অনলাইন ডেস্ক : সুদানে আবারও শুরু হয়েছে জাতিগত সহিংসতা। জাতিসংঘের শান্তিরক্ষীরা দেশটি থেকে দায়িত্ব ছাড়ার মাত্র দুই সপ্তাহ না পেরোতেই সহিংসতায় প্রায় ১৫০ জন হতাহত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সুদানের পশ্চিম দারফুরের রাজধানী আল জেনেইনায় শুরু হওয়া সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ৪৮ এ দাঁড়িয়েছে। চলমান এ সহিংসতায় আহত হয়েছে আরো ৯৭ জন। স্থানীয় চিকিৎসক ইউনিয়নের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে সুনা।

পশ্চিম দারফুরে স্থানীয় সময় শনিবার (১৬ জানুয়ারি) সকালে মাসালিত এবং আরব্য যাযাবর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার জের ধরে এই সহিংসতার শুরু।ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করা এই সহিংসতায় সশস্ত্র মিলিশিয়ারাও যোগ দেয়।

ঘটনা তদন্তে পশ্চিম দারফুরে একটি উচ্চক্ষমতার প্রতিনিধি দল পাঠিয়েছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে এ অঞ্চলে শুরু হওয়া সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত তিন লাখ মানুষ। এছাড়া ঘরছাড়া হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ।

সুদানের দারফুরে জাতিগত সহিংসতা রোধে ১৩ বছর দায়িত্ব পালনের পর গত ৩১ ডিসেম্বর নিজেদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। পরের ছয় মাসের মধ্যেই সেখানকার আট হাজার কর্মকর্তাকে সরিয়ে নেয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের অংশগ্রহণ বিশ্বজুড়ে সমাদৃত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য