,

পরিবার পরিজন নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের পাশে সব সময়ই আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, মানুষকে সিনেমা হলমুখী করে তুলতে পরিবার পরিজন নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে। শিশুদের উপযোগী করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভালো সিনেমা নির্মাণের ব্যাপারে সরকার সর্বাত্মক সহায়তা করবে।

রোববার (১৭ জানুয়ারি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্র শুধুমাত্র শিল্পী ও কলাকুশলীদের জন্যই নয়, দেশের মানুষের ভাগ্যেন্নয়নের ক্ষেত্রেও অবদান রাখতে পারে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষকে আরও উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রজন্মের পর প্রজন্ম যেন বিজয়ের ইতিহাস জানতে পারে সেদিকে লক্ষ্য রেখে চলচ্চিত্র নির্মাণ করতে হবে।

চলচ্চিত্র নির্মাণে তরুণ সমাজের এগিয়ে আসাকে ভালো লক্ষণ মন্তব্য করে সরকার প্রধান বলেন, তরুণ সমাজ বেশ এগিয়ে এসেছে। এটা আমাদের জন্য সত্যি খুব আনন্দের বিষয়। শিল্পটা সামনের দিকে আরও এগিয়ে যাবে। আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আজ আছি তো কাল নেই, তরুণ সমাজের আগ্রহ বেড়েছে, তারা যে এগিয়ে এসেছে এটা আমাদের জন্য ভাল লক্ষণ।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সনদ ও সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের