,

‘ব্যাডমিন্টন খেলা নিয়ে’ কিশোর খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. সানজু (১৫) নামে এক কিশোর খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও ৫জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টায় কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মৃধাবাড়ি এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সানজু ও রবিনের ছোট ভাইসহ আরও ৫/৭ জন কালিন্দী মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় সানজুর সঙ্গে রবিনের ছোট ভাইয়ের কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।

পরে ঘটনাস্থলে রবিন আসলে ঝগড়া আরও বাড়তে থাকে। একপর্যায়ে রবিন ও তার সঙ্গে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে সানজু ও তার সঙ্গে থাকা বন্ধুদের ওপর হামলা করে। এতে সানজু ঘটনাস্থলেই নিহত হন। আলভি (১৫), নাইম (১৬) ও রোহান (১৪) আহত হন। তাদের এলাকাবাসী দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১১টা ৫৫ মিনিটে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সানজুকে মৃত ঘোষণা করেন। সানজুর বুকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ধারালো ছুরি দিয়ে আঘাতের ফলে অতিরিক্ত রক্ত ক্ষরণে তিনি মারা যান।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সানজু নিহত হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য