,

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯ শতাধিকের বেশি মানুষ। এখনও জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

রোববার দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার (বিএনপিবি) বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গত শুক্রবার ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পে ৯ শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন। প্রায় ১৫ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে গেছেন নিরাপদ আশ্রয়ের আশায়। এদের অনেকে গিয়ে পর্বতগুলোতে আশ্রয় নিয়েছেন আর বাকিরা উদ্ধাস্তু কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন।

ভূমিকম্পে ৩ শতাধিকের বেশি বাড়ি, ২টি হোটেল, একটি হাসপাতাল, স্থানীয় গভর্নরের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় আরেকটি ভূমিকম্প হতে পারে, সেটি সুনামিরও কারণ ঘটাতে পারে। সে কারণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) এর ‍উপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। ২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পরও সুনামি সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য