,

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৫ ঘণ্টা বন্ধের পর চললো ফেরি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বাড়লে দুর্ঘটনা এড়াতে এই রুটে চলাচলরত ১৬টি ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

কুয়াশার ঘনত্ব কমে গেলে রোববার সকাল ৬টার দিকে ফেরি চলাচল শুরু করার কিছুক্ষণ পর কুয়াশা বেড়ে গেলে আবার বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কমলে পুনরায় ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ব্যস্ততম এই নৌরুটে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে করে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও যান চালকরা।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার এবং গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শত শত ট্রাক আটকা পড়েছে।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, কুয়াশার কারণে দুই দফায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকার ফলে নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়েছে। সিরিয়ালে আটকে পড়া যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য