বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটকবাহী গাড়ি উল্টোদিকে টেনে নিয়ে গেলো বাঘ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : পার্কে ঘুরতে গিয়ে বাঘের খপ্পরে পড়েছেন একদল পর্যটক। পর্যটক বোঝাই করা মাইক্রোবাসটি কামড়ে কয়েক ফুট পেছনে টেনে নিল একটি বাঘ। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গলুরুর বানেরঘাট্টা পার্কে। আর সেই দৃশ্য মোবাইলে ধারণ করা হয় পাশ দিয়ে অতিক্রম করা অপর এক প্রাইভেটকার থেকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিওটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় ভিডিওটি ছড়িয়ে পড়ে অন্যান্য যোগাযোগ মাধ্যমেও।

মোনা প্যাটেল নামে এক নারী নিজ টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন দৃশ্যটি। অবশ্য তিনি বলেছেন, ভিডিওটি হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাঘ একটি আস্ত গাড়িটিকে উল্টোদিকে টেনে নিয়ে যাচ্ছে। পর্যটক বহনকারী ওই গাড়িটিতে যাত্রী বোঝাই ছিল।

ভিডিওতে দেখা যায়, প্রথমে বাঘটি গাড়িটির পিছনের বাম্পারে কামড় বসায়। এতে বাম্পার কিছু অংশ খুলে যায়। এরপর বাঘটি পিছিয়ে যায়। কিছুক্ষণ পর আবার এসে বাঘটি বাম্পারে শক্ত করে কামড়ে ধরে টানতে থাকে। বাঘটি শক্তি দিয়ে টানতে থাকলে গাড়িটি কয়েক ফুট পিছিয়ে যায়।

পাশের গাড়ি থেকে এক ব্যক্তি ওই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। সে সময় ওই ব্যক্তি জানালা খুলে বাঘটিকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্ত কোনও কাজ হয়নি। বাঘটির কোনও ভ্রুক্ষেপই করেনি। ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওটিতে শেষ পর্যন্ত বাঘটি ফিরে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া ওই ভিডিওতে বাঘটির শক্তিমত্তার গুণকীর্তন করতে দেখা গেছে নেটিজেনদের। সূত্র: জিনিউজ

https://youtu.be/TF-oQtBbxo0?t=73

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা