,

দ্রুত ও জরুরিভাবে টিকা পাবে বাংলাদেশ : দোরাইস্বামী

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ‘দ্রুত ও জরুরিভাবে’ করোনার টিকা পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

শনিবার ভারতীয় হাইকমিশনার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, পূর্বের আশ্বাস অনুযায়ী বাংলাদেশ ভারতীয় উৎপাদকের কাছ থেকে ‘দ্রুত ও জরুরিভাবে’ করোনাভাইরাস টিকার সরবরাহ পাবে।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের অগ্রাধিকার, এই আশ্বাস ইতোমধ্যে আপনাদের দেয়া আছে।

প্রথম যোগাযোগ বাংলাদেশ সরকারের সাথে করা হবে উল্লেখ করে তিনি বলেন, এটা করা হচ্ছে।

ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় বাংলাদেশকে ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়টি পুনরায় উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত বছরের ১৭ ডিসেম্বর এক সম্মেলনে আশ্বাস দিয়েছিলেন যে ভারতে টিকা উৎপাদনের সাথে সাথেই তা বাংলাদেশকে দেয়া হবে।

শনিবার ভারত টিকাদান কর্মসূচি শুরু করেছে। এর লক্ষ্য কোভিড-১৯ মোকাবিলায় ১৩০ কোটি লোককে টিকা দেয়া, খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের পর করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

টিকাদান কর্মসূচি শুরুর আগে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন নামে অনুমোদিত টিকার কয়েক মিলিয়ন ডোজ দেশটির বিভিন্ন জায়গায় পাঠানো হয়।

শনিবার সকালে টিকা কর্মসূচির উদ্বোধন করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমরা বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটি বিশ্বে আমাদের সক্ষমতা প্রমাণ করে।’

ভারতীয় হাইকমিশনার বলেন, তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশীরা প্রথমে টিকা পাবেন বলে আশ্বস্ত করেছেন এবং এ তালিকায় বাংলাদেশ অগ্রাধিকারে আছে।

টিকা পাঠানোর প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। জরুরিভিত্তিতে বাংলাদেশও তা পাবে।’

হাইকমিশনার বলেন, সবকিছু প্রস্তুত রয়েছে। সরকারের নির্দেশ পাওয়ার সাথে সাথে তারা সে অনুযায়ী কাজ শুরু করবেন।

টিকা পাওয়া প্রত্যেকেরই অধিকার এবং অংশীদাররা যাতে দ্রুত তা পান সে বিষয়টি তারা নিশ্চিত করবেন বলে জানান তিনি।

দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে টিকার ৩ কোটি ডোজ কেনার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে এক চুক্তি রয়েছে বাংলাদেশের। সূত্র: ইউএনবি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য