,

নির্বাচনী সংহিসতায় বিজয়ী কাউন্সিলর নিহত

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর পৌরসভায় নির্বাচনী সংহিসতায় তারিকুল ইসলাম নামে নব-নির্বাচিত ও বিজয়ী কাউন্সিলর প্রার্থী নিহত হয়েছেন।

শনিবার রাতে জেলা শহরের নতুন ভাঙ্গাবাড়ি মহল্লায় প্রতিপক্ষ ও পরাজিত কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিন গ্রুপের হাতে তিনি নিহত হন বলে স্থানীয় সূত্র জানায়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে হেরে গিয়ে সদর সরকার দলীয় সমর্থক শাহাদত হোসেন বুদ্দিন (উটপাখি প্রতিক)’র সাথে বিজয়ী কাউন্সিলর প্রার্থী তারিকুল ইসলাম (ডালিম) এবং তাদের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ছুরিকাঘাতে গুরতর আহত হন তারিকুল ইসলাম। হাসপাতালে নেবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনার পর নতুন ভাঙ্গাবাড়ি ও ব্যাপারি পাড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়ের সমর্থকরা। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য