,

গাইবান্ধায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা সদর উপজেলায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, র‍্যাব ও বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী। এসময় একটি সরকারি গাড়িতে আগুন ও তিনটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) সংঘর্ষ চলমান রয়েছে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) তৌহিদুল ইসলাম।

জানা যায়, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি আটকে দেয় এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, ভোট গণনা শেষে কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে গাইবান্ধা নির্বাচন অফিসে ব্যালট পেপার নিয়ে যেতে চায় প্রশাসন। পরে অনেক অনুরোধ করা হলেও তারা কেন্দ্রে ফল ঘোষণা করতে চায়নি। এরই একপর্যায়ে ব্যালট পেপার নিয়ে যেতে চাইলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেধে যায়।

এ সময় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য