,

মাধবপুরে ধানের শীষের প্রার্থী জয়ী

news-image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের (নৌকা) প্রার্থীর চেয়ে ৮ গুণের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ফলাফলে দেখা যায়, বিএনপির হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫০৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী পংকজ কুমার সাহা নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৫৬ ভোট। অপর বিদ্রোহী বীর মুক্তিযোদ্বা শাহ মো. মুসলিম জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৪৯ ভোট। আর নৌকা প্রতীক নিয়ে শ্রীধাম দাশ গুপ্ত ৬০৮ ভোট পেয়েছেন। ফলে নৌকার প্রার্থীর চেয়ে ৮ গুণের বেশি ভোট পেয়েছেন বিএনপির হাবিবুর রহমান মানিক।

মাধবপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

১৯৯৭ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে ছিল। বর্তমানে এটি প্রথম শ্রেণির পৌরসভা। ভোটার ১৫ হাজার ৯৮৭ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য