,

ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার বাড়ির নিরাপত্তারক্ষীদের টয়লেট ভাড়া ৮৪ লাখ টাকা!

news-image

অনলাইন ডেস্ক : ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার বাড়ির নিরাপত্তারক্ষীদের টয়লেট ভাড়া ৮৪ লাখ টাকা!
স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে ইভাঙ্কা ট্রাম্প

মাসে ৩০০০ মার্কিন ডলার। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে শুধু টয়লেটের জন্য এক লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৪ লাখ টাকারও বেশি) ভাড়া গুণেছেন ইভাঙ্কা ট্রাম্প এবং জ্যারেড কুশনারের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্টরা। তার একমাত্র কারণ, তার ছয়টি শয়নকক্ষ এবং প্রায় সাতটি টয়লেট সম্বলিত ৫০০০ বর্গফুট বাসভবনের একটি টয়লেটও নিরাপত্তাকর্মীদের ব্যবহার না করতে আদেশ দিয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকন্যা।

ফলে বাধ্য হয়ে ওয়াশিংটনের অভিজাত ক্যালোরামা পাড়ায় ইভাঙ্কার বাসভবনের দায়িত্বাধীন নিরাপত্তাকর্মীরা কাছাকাছি অন্য কোনও টয়লেটের খোঁজ করতে শুরু করেন। অবশেষে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির কাছে এক বাসিন্দা মাসে ৩০০০ মার্কিন ডলার ভাড়ায় তার বাড়ির টয়লেট ব্যবহার করতে দিতে রাজি হন। আর ওই বিপুল অংকের ভাড়ার টাকা তোলা হয়েছিল করদাতাদের কাছ থেকেই।

যদিও হোয়াইট হাউসের মুখপাত্র একথা অস্বীকার করে পাল্টা দাবি করেন নিরাপত্তাকর্মীরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিলেন পৃথক টয়লেট ব্যবহারের। ক্যালোরামা পাড়ার অন্য বাসিন্দাদের মধ্যে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মতো মানুষরা। সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের