,

ভারতে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার সুপারিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে কিংবা সন্তান প্রসব নিয়ে নানা সমস্যা কথা শোনা যায়। এতে নারীদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে। তাই বয়সের নিম্নসীমা পুনর্বিবেচনার জন্য উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এ বিষয়ে গত বছর একটি টাস্ট ফোর্স গঠন করেছিল দেশটির কেন্দ্র সরকার।

জানা গেছে, বিশেষ এই কমিটি সুপারিশ করেছে মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হোক। ‘দ্য প্রিন্ট’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানানো হয়েছে। গত বছর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি ইঙ্গিত দিয়েছিলেন যে, বদল করা হতে পারে আইন অনুযায়ী মেয়েদের বিয়ে ন্যূনতম বয়স।

তারপরেই এই বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি জানিয়েছে, মেয়েদের প্রথম সন্তান ধারণের ন্যূনতম বয়স হবে ২১ বছর। এছাড়া ভারতে নারী নির্যাতন বিষয়ে বিচারমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণের পরিবর্তে প্রাপ্তঃবয়স্ক বিষয়ক শিক্ষার দিকে মনোনিবেশ করা উচিত বলেও মনে করে টাস্ট ফোর্স কমিটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য