,

সফরে ওয়েস্ট ইন্ডিজ স্পিনার করোনা আক্রান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও ওয়ানডে টেস্ট সিরিজ খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের সদস্য হেইডেন ওয়ালশ জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। উইন্ডিজ দল বাংলাদেশে আসার পর করা প্রথম টেস্টে হেইডেন জুনিয়রের ফল নেগেটিভ আসলেও দ্বিতীয় টেস্টে পজিটিভ এসেছে। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম করোনা টেস্ট করা হয় গত বুধবার। তখন এই লেগ স্পিনারের ফল পজিটিভ রেজাল্ট আসে। যদিও তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। আপাতত তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চিকিৎসক প্রাইমানন্দ সিংয়ের তত্ত্বাবধানে আছেন।

ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড হয়ে বাংলাদেশে আসায় তাদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়। বিসিবির কোভিড প্রোটোকল অনুযায়ী তিন দিনের ব্যবধানে দুই বার করোনা নেগেটিভ ফল আসলেই কেবল মাঠে নামার অনুমতি দেওয়া হবে। সে অনুযায়ী হেইডেন ওয়ালশ জুনিয়র ছাড়া বাকি ক্রিকেটারদের করোনা নেগেটিভ আসায় বৃহস্পতিবার তারা প্রথমবারের মতো অনুশীলন করেন।

বাংলাদেশ সফরে আসার আগে এবং বাংলাদেশে পৌঁছানোর পর গেল ১১ দিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতি সদস্যের চারবার করোনা পরীক্ষা করা হয়েছে। হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত হওয়ায় আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।

আগামী ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের