,

দেশে করোনায় আট মাসে সর্বনিম্ন মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে, গত ১২ মে মারা গিয়েছিলেন ১১জন।এ নিয়ে নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৬২ জনে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৬২ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জনে।

দেশে বর্তমানে ১৯৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ১১৫টি আরটি-পিসিআর, ২৮টি জিন-এক্সপার্ট এবং ৪৬টি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ ৮ জন, আর নারী চার জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন পাঁচ হাজার ৯৬৩ জন এবং নারী মারা গেলেন এক হাজার ৮৯৯ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৮৫ শতাংশ এবং নারী ২৪ দশমিক ১৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন আট জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন। দেশব্যাপী ১৯৯টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭০ হাজার ৪০৫ জন।

স্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য