,

মোজা পরলেই পায়ে গন্ধ হচ্ছে? জেনে নিন মুক্তির উপায়

news-image

অনলাইন ডেস্ক : শীত থেকে বাঁচতে সবাই মোজা পড়ছে। যারা অন্য সময় পরে না তারাও এই সময়ে শীত নিবারণে মোজা পরছে। তবে অনেকের পায়েই মোজা পরলে গন্ধ হয়। এজন্য লোকজনের সামনে মান সম্মানেরও হানি হয়। আবার পা ঘেমে গেলেও লোকচক্ষুর ভায়ে জুতা খুলতে পারেন না অনেকে। যাদের পায়ে এমন গন্ধ হয় কিছু বিষয় মেনে চললে সহজে এই গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১.জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা লাগিয়ে রাখুন নিন। পরদিন জুতোর ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতার ক্ষেত্রে কখনো বেকিং সোডা ব্যবহার করবেন না।

২.ব্যবহৃত মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা রেখে বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরেরদিন সেই মোজায় দেখবেন কোন গন্ধ নেই।

৩.জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে নেই হয়ে যাবে।

৪.স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। এতে করে জুতার দুর্গন্ধ দূর হবে।

৫.কয়েকটি লবঙ্গও ফেলে রাখতে পারেন। এছাড়া ব্যবহৃত টি ব্যাগ জুতার মধ্যে রেখে দিন। ঘন্টাখানেক পর টি ব্যাগ সরিয়ে ফেলুন।

সূত্র: জি নিউজ

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য