,

সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় : মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ২০১৮ সালের নির্বাচনের মতই স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে।

এছাড়াও দলীয় নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানী করছে। এ সরকার সম্পূর্ণভাবে গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এরা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

সরকারকে ভয়ঙ্কর আত্মহননের পথ থেকে সরে এসে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তা না হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে সড়িয়ে দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এসময় জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য