,

দীপিকার পছন্দ তেঁতুল, ফ্রেঞ্চ ফ্রাই আলিয়ার

news-image

বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোন আর আলিয়া ভাট। দুজনেই এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গোনা অভিনেত্রী। ইনস্টাগ্রামে দুজনেরই ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে পাঁচ কোটির মাইলফলক। আর দুজনের মধ্যে আরেকটি মিল হলো, দুজনই তুমুল প্রেম করেছেন রণবীর কাপুরের সঙ্গে। দীপিকা রণবীরের সাবেক প্রেমিকা আর আলিয়া বর্তমান। সম্প্রতি দীপিকা আর আলিয়া নতুন বছর উদ্‌যাপন করতে একসঙ্গে বনে ঘুরেছেন। দীপিকার জন্মদিনে দাওয়াত পেয়েছেন আলিয়াও। বলিউডের একটা প্রচলিত কথা আছে, নায়িকারা নাকি কখনো কারও বন্ধু হয় না। সেই কথাকে বুড়ো আঙুল দেখিয়ে দীপিকা আর আলিয়া ‘বেস্ট ফ্রেন্ড’। জেনে নেওয়া যাক এই দুজনের প্রিয় খাবার।

দীপিকা একবার শুকনো লঙ্কা দিয়ে মাখানো কাঁচা আমের ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেই পোস্টের নিচে ‘লাভ রিঅ্যাক্ট’ জড়ো হয়েছিল ২০ লাখের মতো। দীপিকা যে আচার ভালোবাসেন, তা কে না জানে! দীপিকার তেঁতুলপ্রীতি নেট দুনিয়ার আলোচনার বিষয়। পাকা তেঁতুল, কাঁচা আম বা টক-ঝাল আচার পেলে লিপস্টিকের কী খবর, সেই খোঁজ রাখেন না দীপিকা।

আর বিষয়টি অন্য কোনো সূত্র থেকে নয়, দীপিকা নিজেই জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। নিজের পছন্দের খাবারের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। আর সেখানে জানিয়েছেন, তেঁতুলসহ যেকোনো টক খাবারের নাম শুনলে অন্যদের যেমন হয়, তাঁরও ঠিক তেমনটাই হয়। বাড়িতে বানানো দক্ষিণ ভারতীয় খাবার খুবই পছন্দ দীপিকার। ভাতের সঙ্গে চাটনি তাঁর লাগবেই।

অন্যদিকে আলিয়া ভাট সপ্তাহে এক দিন ‘চিট ডে’ পালন করেন। সেদিন আলিয়া পেট ভরে খান ফ্রেঞ্চ ফ্রাই। আলিয়া যখন ফ্রেঞ্চ ফ্রাই খান, সেটিই নাকি তাঁর দিনের সবচেয়ে ভালো সময়। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। মুখের কাছে একটা ফ্রেঞ্চ ফ্রাই ধরেছেন। আর মুখটা ‘পাউট’ করে রেখেছেন। এ ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই, যা ফ্রেঞ্চ ফ্রাই ঠিক করতে পারে না।’ অর্থাৎ, আলিয়ার কাছে সব সমস্যার সমাধান ফ্রেঞ্চ ফ্রাই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য